শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে চাকরির সুযোগ

স্টাফ রিপোর্টারঃ / ৪১৭ বার
আপডেট টাইমঃ শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/qualityi/news.qualityitcreation.com/wp-content/themes/newsdemotwo/single.php on line 125

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রেস উইংয়ে প্রথম সচিব (প্রেস) পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেয়া হবে। সম্প্রতি এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।

পদসংখ্যা ১টি। এ পদের জন্য আবেদন করা যাবে ৩১ জানুয়ারি পর‌্যন্ত।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন এ চাকরির জন্য আবেদনের যোগ্যতা ও চাকরির শর্তে উল্লেখ আছে-

ষষ্ঠ গ্রেডে কমপক্ষে দুই বছর চাকরির অভিজ্ঞতাসহ বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারভুক্ত নিয়মিত কর্মকর্তা হতে হবে। বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে তিন বছর আগের সময়ের মধ্যে যারা বিদেশে চাকরি করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। ১৯৯২ সালের ১ জানুয়ারির পর জন্মগ্রহণকারী সন্তানসহ যাদের সন্তান দুজনের বেশি তারা আবেদন করতে পারবেন না। যেসব কর্মকর্তার চাকরি থেকে অবসর গ্রহণের চার বছরের কম রয়েছ তারাও আবেদন করতে পাবেন না। গণমাধ্যম ও গণসংযোগের কাজে অভিজ্ঞতা এবং ইংরেজি ভাষায় যেকোনা বিষয়ে লেখা ও বলার ক্ষেত্রে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

এক কপি সদ্য তোলা সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। আবেদনের বিষয়ে বিস্তারিত জানা যাবে https://probashi.gov.bd/sites/default/files/files/probashi.portal.gov.bd/notices/471aaebc_d12d_44cb_9c9f_5591732a6be4/upload-19-01-2022-02.pdf এই লিংকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *